You have reached your daily news limit

Please log in to continue


সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিতে শুরুটা করবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছুদিন দূরে থাকার কথা অনেকেই ভাবেন। কখনো মনে হয় ফোনে খুব বেশি সময় চলে যাচ্ছে, কখনো আবার অন্যের জীবন দেখতে দেখতে নিজের জীবনকেই নিরানন্দ মনে হয়। তবে বছরের পর বছর ধরে তৈরি হওয়া অভ্যাস একদিনে বদলানো সহজ নয়। তাই বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেই সব অ্যাপ মুছে ফেলার প্রয়োজন নেই। ছোট ছোট পরিবর্তন দিয়েও শুরু করা যায়।

সকালে ঘুম ভাঙার পর ফোন হাতে নেওয়ার অভ্যাসটি বদলান

অনেকের দিন শুরু হয় অ্যালার্ম বন্ধ করে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটক স্ক্রল করার মাধ্যমে। ফলে দিনের প্রথম কয়েক মিনিটই অন্যের ছবি, খবর বা মতামত দিয়ে ভরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিতে চাইলে দিনের শুরুটা ফোনের বদলে অন্য কিছু দিয়ে করার চেষ্টা করতে পারেন। এক কাপ চা, বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা বা দিনের কাজের তালিকা দেখা—যেকোনো কিছুই হতে পারে বিকল্প।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন