You have reached your daily news limit

Please log in to continue


বাস্তুভিটে থেকে শ্মশান—কুয়াকাটায় সর্বস্বহারা রাখাইনদের অস্তিত্বের সংকট

সমুদ্রের নীল জলরাশি, মাইলের পর মাইল বিস্তৃত বেলাভূমি, ঢেউয়ের গর্জন আর একই সৈকত থেকে সূর্যোদয়-সূর্যাস্ত দেখার মোহনীয় রূপ—আমাদের পর্যটনের মানচিত্রে কুয়াকাটার পরিচয় কী এটুকুই? না, এই প্রাকৃতিক সৌন্দর্যের সমান্তরালে কুয়াকাটার বুক জুড়ে জড়িয়ে আছে রাখাইন আদিবাসীদের প্রায় দুই শত বছরের সমৃদ্ধ ইতিহাসের চিহ্ন।

তাদের নিজস্ব সংস্কৃতি, অনন্য ভাষা, ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস, নিখুঁত তাঁতশিল্প, ঐতিহাসিক সীমাবিহার, প্রাচীন বোধিবৃক্ষ, শ্মশান, কিংবা সৈকতে আবিষ্কৃত প্রাচীন রাখাইন নৌকা ও জাদুঘর—সবকিছু মিলিয়েই আসলে পূর্ণতা পেয়েছে আজকের কুয়াকাটা। অথচ এক নির্মম সত্য হলো, যে রাখাইনদের হাত ধরে এই জনপদের বিকাশ, আজ সেই কুয়াকাটাতেই চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি রাখাইন সমাজ। জমি দখল আর একের পর এক উদ্দেশ্যপ্রণোদিত মামলা-মোকদ্দমার বেড়াজালে পড়ে হারিয়ে যেতে বসেছে তাদের আদি ঐতিহ্য ও অস্তিত্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন