পাবনা-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু আগস্টে: রেলমন্ত্রী
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১৯:১৭
সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকা-পাবনা রুটের জন্য লোকোমোটিভ প্রস্তুত আছে, আগামী মাসে (জুলাই) কিছু নতুন কোচ আসবে। এলেই অগ্রাধিকার ভিত্তিতে আগামী আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।
গতকাল শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
এ সময় মন্ত্রী বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ যোগাযোগব্যবস্থা দৃশ্যমান হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ট্রেন চলাচল শুরু