নেত্রকোনায় ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

প্রথম আলো প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১৯:০৪

নেত্রকোনার মোহনগঞ্জে ১০ বছরের এক শিশুর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ধর্ষণের অভিযোগে করা মামলার পলাতক আসামি স্বেচ্ছাসেবক দল নেতা (২৫) আত্মসমর্পণ করেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে মোহনগঞ্জ থানায় গিয়ে তিনি আত্মসমর্পণ করেন।


আসামি মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের পদধারী নেতা। ধর্ষণের অভিযোগের পর তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। আত্মসমর্পণের সময় নিজেকে তিনি নির্দোষ দাবি করেন। জানান, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি আত্মসমর্পণ করেছেন। তদন্তের মাধ্যমে সত্যিটা বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও