You have reached your daily news limit

Please log in to continue


লিবিয়া উপকূলে অভিবাসী প্রত্যাশীদের নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গেছে। এতে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে একটি পর্যবেক্ষণ সংস্থা।

পূর্ব লিবিয়ায় অভিবাসীদের গতিবিধি নজরদারি করা ‘আবরিন’ জানিয়েছে, ১২ জুন দেশটির পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় এলাকায় ভয়াবহ এ নৌকাডুবির ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় মাত্র ১০ জন অভিবাসী জীবিত উদ্ধার হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, নিখোঁজদের মধ্যে এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

লিবিয়ার কোস্ট গার্ড এবং পূর্বাঞ্চলীয় তোব্রুক শহরের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সমুদ্রের তীরে ভেসে আসা বেশ কিছু মরদেহ তারা উদ্ধার করেছে।

কোস্ট গার্ডের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারী দলগুলো সাদা রঙের বডি ব্যাগে করে মরদেহগুলো তীরে নিয়ে আসছে।

এবিসি নিউজ লিখেছে, উন্নত জীবনের আশায় উত্তর আফ্রিকা থেকে ইউরোপের উপকূলে পৌঁছানোর জন্য লিবিয়া উপকূল অন্যতম প্রধান একটি পয়েন্ট। মানব পাচারকারীরা আকারে খুব ছোট ও ঝুঁকিপূর্ণ নৌকায় অভিবাসন প্রত্যাশীদের গাদাগাদি করে তুলে দেয়, ফলে এই বিপজ্জনক সমুদ্রযাত্রায় প্রতিনিয়ত শত শত মানুষের মৃত্যু হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন