ট্রাম্প মরিয়া হয়ে চুক্তি করেছেন: মোজতবা খামেনি
প্রথম আলো
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ২১:৩২
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের জন্য ইরানি কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট মরিয়া হয়ে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করেছেন।
গতকাল বৃহস্পতিবার এক বার্তায় খামেনি বলেন, ‘শ্রদ্ধেয় ইরানি জাতি, আপনারা জানেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এই পর্যায়ে পৌঁছাতে আমাদের কর্মকর্তারা অত্যন্ত সদিচ্ছার সঙ্গে কাজ করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট মরিয়া হয়ে নানা কৌশল ব্যবহার করেছেন।’