You have reached your daily news limit

Please log in to continue


ইসরায়েলের ব্যাটালিয়ন প্রধানসহ ৪ সেনা নিহত

লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের এক ব্যাটালিয়ন প্রধানসহ চার সেনা নিহত হয়েছেন। গোষ্ঠীটির পৃথক হামলায় বাহিনীর আরও অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার তিবনিত গ্রামে রাতভর হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় আরও পাঁচ সেনা আহত হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান চলতি সপ্তাহে সমঝোতা স্মারকে পৌঁছানোর পর এ হামলা হয়েছে। এটি দুপক্ষের মধ্যে সবশেষ সংঘর্ষ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন