You have reached your daily news limit

Please log in to continue


বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, জনগণ দেশ সংস্কারের পক্ষে ৭৫ পার্সেন্ট ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সে সংস্কার বাস্তবায়ন করছে না। আমরা এই সংস্কারের জন্য মাঠে নেমেছি। আমরা সংস্কার বাস্তবায়ন করব। বিএনপি সরকার যদি এই ৭৫ পার্সেন্ট মানুষের সঙ্গে বেইমানি করে তাহলে এই সরকারের পতন হতেও বেশি সময় লাগবে না।

শুক্রবার (১৯ জুন) সকালে বাগেরহাট সফরকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারত থেকে যে পুশইনের ষড়যন্ত্র চালাচ্ছে, সেটি সংসদে উত্থাপন করা হয়নি। ভারতের সঙ্গে রয়েসয়ে কথা বলে সরকার। সরকার জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে রাজনীতি ছিল সার্বভৌমত্ব রাজনীতি, সেটার বিরুদ্ধে গিয়ে মুজিববাদের রাজনীতির দিকে পা বাড়াচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন