রাজনীতি, যুদ্ধ আর দামের চাপে বদলে যাচ্ছে বিশ্বকাপের অর্থনীতি
ফুটবল বিশ্বকাপ খুব কম সময়ই পুরোপুরি রাজনীতিমুক্ত থেকেছে। তবে এবার যে জটিল ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে, তার নজির আগে খুব কমই দেখা গেছে। প্রধান আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধরত যে দেশের সঙ্গে, সেই দেশও বিশ্বকাপে অংশ নিচ্ছে।
ইরানের সঙ্গে এখন যুদ্ধবিরতিতে রয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও দলটি অবস্থান করছে সহ-আয়োজক মেক্সিকোতে। ম্যাচের আগের দিন তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বাস্তবতা। সেটি হলো, ২০২৬ বিশ্বকাপের তিন সহ-আয়োজক-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এখন নিজেদের মধ্যেই তীব্র বাণিজ্যসংঘাতে জড়িত। মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তর আমেরিকার এই তিন দেশের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) নিয়ে নতুন করে আলোচনা হওয়ার কথা রয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- অর্থনীতি