আ খ ম হাসানের দ্বিতীয় ইনিংস
প্রথম আলো
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১২:১৩
‘এভাবেও ফিরে আসা যায়’—অভিনেতা আ খ ম হাসানের একটি ছবি পোস্ট করে বাংলা নাটক ফেসবুক গ্রুপে এমন মন্তব্য করেছেন একজন দর্শক। ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাওয়া ওয়াহিদ আনাম পরিচালিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’-এর। এতে ‘ভুনা ভাই’ চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান। চরিত্রটি দর্শকদের কাছ থেকে বিশেষ প্রশংসা পাচ্ছে।
এসব প্রশংসা আ খ ম হাসানেরও নজরে এসেছে, ‘এত এত ফোন আগে কোনো কাজে পাইনি। ফেসবুকেও অনেকেই লিখেছেন। মনে হচ্ছে যেন দ্বিতীয় ইনিংস শুরু করেছি। আমার দর্শক তো ইউটিউব আর টেলিভিশনে, সেখানে ওটিটির দর্শকের এ ভালোবাসায় প্রমাণ হয় আমি হয়তো ভালো অভিনয় করেছি।’