ব্রাজিল একাদশে আসছে পরিবর্তন, জানালেন আনচেলত্তি
প্রথম আলো
প্রকাশিত: ১৯ জুন ২০২৬, ১২:০৭
শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে যথেষ্টই। আগামীকাল হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই ঘুরে দাঁড়ানোই দেখতে চান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সে লক্ষ্যে দলে কিছু পরিবর্তনও আসবে বলে জানিয়েছেন এই কোচ।
মরক্কোর বিপক্ষে রাফিনিয়া, কাসেমিরোরা সেরাটা দিতে পারেননি। ম্যাচের পর এ নিয়ে কথাও হয়েছে অনেক। ব্রাজিলের শুরুর একাদশে তাঁদের জায়গা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আনচেলত্তি অবশ্য পরিবর্তনের কথা জানালেও কোন পজিশনের ক্ষেত্রে হবে, তা জানাননি।
ফিলাডেলফিয়াতে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা কিছু পরিবর্তন করব। খেলার মান আরও ভালো করতে চাই। আমরা আরও ভালো করতে পারি এবং সেটা করতেই হবে।’