মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন উপস্থাপিকা
লাইভ সম্প্রচারে ভুল তথ্য প্রচার করে চাকরি হারালেন আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ফ্লোরেনসিয়া পেনা। বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর নিশ্চিত না করেই ঘোষণা দেওয়ার পরই শুরু হয় তীব্র বিতর্ক। শেষ পর্যন্ত নিজের চাকরি থেকে তাকে পদত্যাগ করতে হয়েছে।
ঘটনাটি ঘটে আর্জেন্টিনার একটি টিভি শো চলাকালে। বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলার সময় মাঠে মেসিকে আবেগঘন অবস্থায় দেখা যাওয়ার পর দর্শকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। সেই সময় লাইভে পেনা দাবি করেন, মেসির বাবা মারা গেছেন এবং এই কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
তবে এই তথ্য দ্রুতই প্রশ্নের মুখে পড়ে। কিছুক্ষণের মধ্যেই মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে মেসি জীবিত আছেন। তিনি কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন থাকলেও মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- লিওনেল মেসি