You have reached your daily news limit

Please log in to continue


উচিত শিক্ষা নাকি আলামতের চিকিৎসা?

ইতালির রাষ্ট্রনেতা ও চিন্তাবিদ আন্তনিও গ্রামসি এন্তেকাল করিয়াছিলেন ১৯৩৭ সালে। তিনি ছিলেন ফ্যাসিতন্ত্র-বিরোধী প্রতিরোধ সংগ্রামের অন্যতম অগ্রণী যোদ্ধা। ১৯২৪ সালে কমিউনিস্ট দলের টিকিটে ‘ডেপুটি’ বা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়া সত্ত্বেও ১৯২৬ সালের শেষদিকে মুসোলিনি সরকার তাঁহাকে গ্রেফতার করে। দুই বছরের মতন বিনাবিচারে আটক রাখিবার পর, ১৯২৮ সালে ফ্যাসিস্ট সরকারের একটি আদালত তাঁহাকে কুড়ি বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। কারাগারে ভগ্নস্বাস্থ্য আরও ভাঙিয়া পড়িলে তাঁহাকে ছাড়িয়া দেওয়া হয়। দেওয়ার কিছুদিনের মধ্যেই তিনি রোম নগরের একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন। সেখানেই তাঁহার কবর।

ফ্যাসিস্ট যুগে রাষ্ট্রের সংকট প্রসঙ্গে তিনি কারাগারে বসিয়া তিন হাজার পাতা লিখিয়াছিলেন। সেই লেখা আজ দুনিয়ার সাধারণ জ্ঞানে পরিণত হইয়াছে। গ্রামসি লিখিয়াছিলেন : ‘পুরানা বন্দোবস্ত মরিয়া যাইতেছে, অথচ নতুন এখনো জন্মগ্রহণ করিতে পারিতেছে না। এই মাঝামাঝিকালে বিপুল পরিমাণ বিচিত্র সব অসুখের আলামত দেখা দেয়।’ আমাদের এই দুর্ভাগা দেশে রাষ্ট্রের কথা যখন ভাবি, এই কথাটি সরবে মনে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন