প্রধানমন্ত্রীর চীন সফরে থাকছে ‘প্রতিরক্ষা থেকে শুরু করে অনেক বিষয়’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ২২:৪৫
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে ‘প্রতিরক্ষা থেকে শুরু করে অনেক বিষয়’ থাকার কথা বলেছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
এ সফর সামনে রেখে চীনা অর্থনৈতিক অঞ্চলের অনেক কাজ ‘খুব দ্রুত’ এগিয়ে আনা হয়েছে বলেও দাবি করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।
জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটলে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়। বিপরীত প্রবণতা দেখা যায় ঢাকা-বেইজিং সম্পর্কের ক্ষেত্রে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বিদেশ সফর