You have reached your daily news limit

Please log in to continue


বরিশালে স্কুলের পাশে মেলার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা

স্কুলের সামনে বাণিজ্য মেলার দর্শনার্থীদের জন্য স্থাপিত গণশৌচাগার থেকে দুর্গন্ধ ছড়িয়ে বিদ্যালয়ের পরিবেশ অসহনীয় হয়ে ওঠার অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা শৌচাগারটি ভেঙে দিয়েছে। এর আগের দিন এ নিয়ে মানববন্ধনও করে তারা।

ঘটনাটি নগরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায়। সম্প্রতি স্কুলের পাশে পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলা শুরু হয়েছে। মেলার জন্য স্কুলের শ্রেণিকক্ষঘেঁষে গণশৌচাগার নির্মাণ করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল বুধবার মানববন্ধন করে।
এ নিয়ে দৈনিক আজকের পত্রিকায় ‘স্কুলের পাশে বাণিজ্য মেলার শৌচাগার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীদের মানববন্ধন’ শিরোনামে সংবাদ প্রকাশের পরদিনই ছাত্র-ছাত্রীরা শৌচাগারটি ভেঙে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন