You have reached your daily news limit

Please log in to continue


ইসলামী ব্যাংকে দুই দিনে জমা ১৫০ কোটি টাকা, চালু ২ হাজার হিসাব

চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ বাতিলের পর ইসলামী ব্যাংককে ঘিরে গ্রাহকদের উদ্বেগ অনেকটাই কমেছে। ব্যাংকটির প্রতি আস্থা ফিরে আসতে শুরু করায় টাকা উত্তোলনের চাপ কমছে, পাশাপাশি বন্ধ বা স্থানান্তর করা হিসাবও পুনরায় চালু করছেন গ্রাহকরা।

ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৫৫২টি এবং বুধবার ১ হাজার ৪৪২টি হিসাব পুনরায় সক্রিয় করা হয়েছে। দুই দিনে মোট প্রায় ২ হাজার গ্রাহক আবার ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন শুরু করেছেন। এসব হিসাবে ফেরত আসা আমানতের পরিমাণ ১৫০ কোটির টাকার বেশি। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারের তথ্য এখনও জানা না গেলেও এদিনও ব্যাংকের অবস্থা ভালো বলে জানা গেছে।

এদিকে ব্যাংকটির তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক বুধবার আরও ১ হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে। এর আগে রোববার ২ হাজার ৬৭০ কোটি, সোমবার ২ হাজার ৫০০ কোটি এবং মঙ্গলবার ১ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়। ফলে কেন্দ্রীয় ব্যাংকের মোট তারল্য সহায়তা দাঁড়িয়েছে ৭ হাজার ৬৭০ কোটি টাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন