You have reached your daily news limit

Please log in to continue


যে জার্সি কিনতে লাগবে প্রায় অর্ধ লাখ টাকা

বিশ্বকাপ মানেই প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে উন্মাদনায় মেতে ওঠা। কিন্তু এমন যদি হয়, একটি জার্সি কিনতেই খরচ করতে হবে প্রায় অর্ধ লাখ টাকা? শুনতে অবিশ্বাস্য লাগলেও, ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফিফার বাজারে আনা বিশেষ ‘হোস্ট সিটি’ জার্সির দাম এখন ঠিক এতটাই।

সীমিত সংস্করণ, আধুনিক প্রযুক্তি আর সংগ্রাহকদের জন্য বিশেষ প্যাকেজ-সব মিলিয়ে এই জার্সি শুধু পোশাক নয়, বরং একটি স্মারক হিসেবেই তুলে ধরছে ফিফা।

ফিফার বিশেষ সংস্করণের ‘হোস্ট সিটি’ জার্সির একেকটির দাম ৩৭৫ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৬ হাজার টাকা। তবে প্রশ্ন উঠেছে, সত্যিই কি একটি জার্সির জন্য এত টাকা খরচ করার মতো বিশেষত্ব আছে এতে? এতে এমন কী আছে, যা সাধারণ জার্সি থেকে একে আলাদা করেছে?

বিশ্বকাপের আয়োজক শহরগুলোকে ঘিরে বিশেষ উদ্যোগ

২০২৬ বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো তিনটি দেশ-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে আসরটি। ৪৮ দলের এই টুর্নামেন্টের ম্যাচ হবে ১৬টি শহরের বিভিন্ন ভেন্যুতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন