You have reached your daily news limit

Please log in to continue


ডোরি ফিশ নাকি পাঙাশ—দেশের রেস্তোরাঁয় আসলে কী খাচ্ছেন?

দেশের বিভিন্ন নামী রেস্তোরাঁ ও হোটেলে ‘ডোরি ফিশ’ নামে পরিবেশিত মাছ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম। ভোক্তাদের মনে প্রশ্ন জাগছে, বিদেশি সামুদ্রিক মাছ হিসেবে পরিচিত ডোরি ফিশের নামে আদতে কী পরিবেশন করা হচ্ছে? কেউ কেউ দাবি করছেন, ডোরি ফিশের নামে খাওয়ানো হচ্ছে পাঙাশ মাছ।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশে ডোরি ফিশ আমদানির কোনো সাম্প্রতিক রেকর্ড নেই। এতে ভোক্তাদের মধ্যে বিভ্রান্তি আরও বেড়েছে।

দেশের রেস্তোরাঁয় কি সত্যিই ডোরি ফিশ পাওয়া যায়

এ বিষয়ে ঢাকায় অবস্থিত সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ফিশারিজ) মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, গত দুই বছরে বাংলাদেশে ডোরি নামে কোনো মাছ আমদানি হয়নি। এর আগে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল কর্তৃপক্ষ সীমিত পরিমাণে ডোরি মাছ বিদেশ থেকে এনেছিল।’

রেস্তোরাঁগুলোয় ডোরি ফিশ হিসেবে কোন মাছ পরিবেশন করা হচ্ছে, এ প্রশ্নের জবাবে শরীফুল ইসলাম বলেন, ‘ভিয়েতনামে উৎপাদিত একধরনের পাঙাশ মাছ আছে (বাসা নামে পরিচিত)। ওই মাছগুলো নদীতে চাষ করা হয়। ভিন্ন প্রজাতি ও চাষপদ্ধতির কারণে এই মাছের গন্ধ দেশি পাঙাশের মতো নয়। এর মাংস তুলনামূলক বেশি সাদা এবং স্বাদও কিছুটা আলাদা। ডোরি মাছের নামে মূলত ওই ভিয়েতনামি পাঙাশই পরিবেশন করা হচ্ছে বলে আমরা ধারণা করছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন