You have reached your daily news limit

Please log in to continue


বন্ধু-পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগির দিন আজ

ব্যস্ত শহুরে জীবনে মানুষ এখন যেন সময়ের পেছনে ছুটছে প্রতিনিয়ত। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, যানজট, দায়িত্ব আর ক্লান্তির চাপে অনেক সময় নিজের মানুষদের সঙ্গেও ঠিকভাবে সময় কাটানো হয় না। অথচ সম্পর্ককে উষ্ণ রাখতে, মনকে সতেজ রাখতে এবং জীবনের একঘেয়েমি দূর করতে প্রয়োজন একটু খোলা আকাশ, কিছু হাসি আর প্রিয় মানুষদের উপস্থিতি। সেই সুযোগটিই এনে দেয় পিকনিক।

আজ আন্তর্জাতিক পিকনিক দিবস। প্রতি বছর ১৮ জুন দিবসটি পালিত হয় বিশ্বজুড়ে। এটি শুধু খোলা জায়গায় খাওয়া-দাওয়া কিংবা ঘুরতে যাওয়ার দিন নয়, বরং সম্পর্ককে আরও কাছাকাছি আনার একটি উপলক্ষ। পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার এক সুন্দর দিন।

পিকনিক মানেই শুধু ভ্রমণ নয়

পিকনিক শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ মাঠ, নদীর পাড়, গাছের ছায়া আর হাসিখুশি মানুষের ভিড়। ছোটবেলায় স্কুল পিকনিক কিংবা পরিবারের সঙ্গে শীতের সকালে কোথাও ঘুরতে যাওয়ার স্মৃতি অনেকের মনেই এখনো উজ্জ্বল।

আসলে পিকনিক শুধু বিনোদনের আয়োজন নয়, এটি মানসিক প্রশান্তিরও একটি মাধ্যম। প্রকৃতির কাছাকাছি কিছু সময় কাটালে মানুষের মন ভালো হয়, উদ্বেগ কমে এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। একসঙ্গে খাওয়া, গল্প করা, গান গাওয়া কিংবা খেলাধুলা-সবকিছুই মানুষকে মানসিকভাবে প্রাণবন্ত করে তোলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন