You have reached your daily news limit

Please log in to continue


বন্ধুত্ব জোরদার করতে আসিয়ান জোটের সঙ্গে বৈঠক পুতিনের

দক্ষিণপূর্ব এশিয়ার আঞ্চলিক জোট অ্যাসোসিয়েশেন অব সাউথইস্ট এশিয়ান নেশন্সের (আসিয়ান) অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় রাশিয়া। আসিয়ান নেতাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

১৯৫৭ সালে গঠিত আসিয়ান জোটের সদস্যরাষ্ট্রের সদস্য দক্ষিণপূর্ব এশিয়ার ১১টি দেশ—ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমুর এবং ভিয়েতনাম। রাশিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর কাজানে  গত মঙ্গল ও বুধবার (১৬ এবং ১৭ জুন) জোটের নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট পুতিন বৈঠক করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র ইউরি উশাকভ।

বৈঠকে পুতিন বলেন, “রাশিয়া এবং আসিয়ান জোটের সদস্যরা এমন একটি বিশ্বব্যবস্থা গঠনের পক্ষে, যেখানে প্রতিটি রাষ্ট্রের নিজেদের সার্বভৌমত্ব রক্ষার অধিকার সমান থাকবে এবং কোনো রাষ্ট্র অপর রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।”

“আমাদের দেশ ও জনগণের পাশাপাশি সমগ্র ইউরেশীয় অঞ্চলের নিরাপত্তা, কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করার স্বর্থে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর সাথে সক্রিয়ভাবে যৌথ কার্যক্রম অব্যাহত রাখতে আগ্রহী এবং প্রস্তুত আছে রাশিয়া।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন