দুদক আইন সংশোধনে সুপারিশ উপেক্ষা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১০:৫৯

দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত রেখে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ৪৭টি সুপারিশ করেছিল অন্তর্বর্তী সরকারের গঠিত দুদক সংস্কার কমিশন। সেই সরকারের জারি করা দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করে বর্তমান সরকার দুদক আইন সংশোধনে নতুন যে খসড়া করেছে, সেখানে সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো আমলে নেওয়া হয়নি।


দুদকের স্বাধীনতার পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করার লক্ষ‍্যে সংস্কার কমিশনের যে সুপারিশগুলোতে সব রাজনৈতিক দল একমত হয়েছে, আইনের খসড়ায় সেসব বিষয় বিবেচনায় না নেওয়াকে হতাশাজনক মনে করছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বাধীন দুদক সংস্কার কমিশন ২০২৫ সালের ১৫ জানুয়ারি সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। সেখানে দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া, নিয়োগপ্রক্রিয়ায় পরিবর্তন আনা, আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা বৃদ্ধি, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত করা, কালোটাকা সাদা করার সুযোগ বন্ধ করা, উচ্চপর্যায়ের দুর্নীতি তদন্তে বিশেষ ব্যবস্থাসহ ৪৭টি সুপারিশ করা হয়।


সংস্কার কমিশন দুদক কমিশনের সদস্য তিন থেকে বাড়িয়ে পাঁচজন করার প্রস্তাব করেছিল। একই সঙ্গে কমিশনে আবশ্যিকভাবে নারী সদস্য ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ রাখার প্রস্তাব রাখা হয়েছিল। এ ছাড়া কমিশন দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার সুপারিশ করে। সংশোধিত আইনের খসড়ায় এগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও