You have reached your daily news limit

Please log in to continue


৯৫ মিনিটের গোলে পানামার হৃদয় ভেঙে ঘানার জয়

৯০ মিনিট শেষ যোগ করা হলো ছয় মিনিট। সেটিরই শেষ মিনিটের খেলা চলছিল। পাল্টা আক্রমণে ঝড়ের বেগে নিজেদের অর্ধ থেকে দ্রুত বল নিয়ে এগিয়ে গেল ঘানা। বাঁ প্রান্ত দিয়ে মার্কারকে ছিটকে বল নিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়লে ব্র্যান্ডন থমাস-আসান্তে এবং সামনের ডিফেন্ডারের পাশ দিয়ে বল বাড়িয়ে লেন মাঝখানে। ছুটে এসে স্রেফ ‘ট্যাপ ইন’ করলেন ক্যালেব ইয়েরেনকি। বৃষ্টিস্নাত টরন্টোয় বুনো উল্লাসে মেতে উঠল ঘানার ফুটবলার ও সমর্থকেরা।

বিশ্বকাপ ফুটবলের ‘এল’ গ্রুপের ম্যাচের ভাগ্য নির্ধারিত হলো ৯৫তম মিনিটে। পানামার বিশ্বকাপ প্রত্যাবর্তন বিষাদময় করে ঘানা জিতে গেল শেষের ওই গোলে।

পানামার জন্য এই ফলাফল মেনে নেওয়া কঠিনই। ম্যাচের ৬৩ শতাংশ সময় বল ছিল তাদের কাছে। গোলে শট নিয়েছে তারা ১১টি, লক্ষ্যে ছিল ৪টি। অন্যান্য সূচকেও তারা এগিয়ে। কিন্তু গোলের খেলায় আসল কাজটি করে নেয় ঘানা।

গোলের পর মাঠে দুই দলের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় এবং খানিকটা হাতাহাতিও হয়। তাতে ম্যাচের বয়স ১০০ মিনিট পেরিয়ে যায়। শেষ দিকে বক্সের বাইরে ডান প্রান্তে ফ্রি কিক পায় পানামা। দলের সবাই উঠে আসে সামনে, এমনকি গোলকিপার অরলান্দো মুসকেরাও চলে আসেন ঘানার বক্সে। লাফিয়ে হেড করে বল সামনে বাড়ান মুসকেরা, আবার হেড করেন ইসমায়েল দিয়াস। কিন্তু কোনোরকমে বল ধরে ফেলেন ঘানার গোলকিপার বেঞ্জামিন আসারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন