চূড়ান্ত সমঝোতা চুক্তির ভাষা পছন্দ না হলে আবার বোমা হামলা চালাব: ট্রাম্প

প্রথম আলো প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ২২:২৭

ইরানের সঙ্গে সদ্য সই হওয়া সমঝোতা স্মারক নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চূড়ান্ত সমঝোতা চুক্তির শর্ত তাঁর পছন্দ না হলে ইরানে আবারও হামলা চালানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।


ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ সম্মেলনে আজ বুধবার ট্রাম্প বলেন, ‘এটি মূলত একটি সমঝোতা স্মারক। যদি আমি এটা পছন্দ না করি, তাহলে আমরা আবার তাদের ওপর হামলা চালাব, তাদের মাথার ওপর বোমা ফেলব।’


এমন একসময়ে ট্রাম্পের এ মন্তব্য এল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রশমনে একটি খসড়া সমঝোতা স্মারকে সই হয়েছে বলে জানা গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট নিজেই ওই চুক্তিকে এখনো চূড়ান্ত নয় বলে উল্লেখ করছেন।


ফ্রান্সের এভিয়ঁ লে বেঁ শহরে গত সোমবার শুরু হওয়া জি–৭ শীর্ষ সম্মেলন আজ বুধবার শেষ হচ্ছে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের নেতারা অংশ নেন। বৈঠকে তাঁরা লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান। একই সঙ্গে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ রুটে বৈচিত্র্য আনার পরিকল্পনার কথাও বলেন, যাতে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমানো যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও