You have reached your daily news limit

Please log in to continue


লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে মন্ত্রণালয়ে আবেদন আদ্-দ্বীনের

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত রেখে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখার অনুমতি চেয়েছে প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে এই সংক্রান্ত একটি লিখিত আবেদন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় আদ-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংকটাপন্ন রোগীদের জীবনঝুঁকির আশঙ্কা

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, বর্তমানে হাসপাতালটিতে ১১০ জন রোগী ভর্তি রয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন। এই অবস্থায় তাদের তাৎক্ষণিকভাবে অন্য হাসপাতালে স্থানান্তর করা হলে জীবনঝুঁকি চরমভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১৫ জুন) হাসপাতালটির নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসার সই করা আবেদনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আদ-দ্বীন কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারের কাছে আপিল করবে। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামো ও ব্যবস্থাপনায় এরই মধ্যে সংস্কার কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন