You have reached your daily news limit

Please log in to continue


চালের দাম ও সরবরাহ সন্তোষজনক: বাণিজ্যমন্ত্রী

রাজধানীর পাইকারি ও খুচরা চালের বাজার পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে দাম ও সরবরাহ পরিস্থিতি ‘সন্তোষজনক’ রয়েছে।

পাশাপাআশি সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুদ থাকারও তথ্য দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজারের খুচরা বাজার পরিদর্শন শেষে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে কথা বলছিলেন বাণিজ্যমন্ত্রী।

তার সঙ্গে বাজার পরিদর্শন ও সংবাদ সম্মেলনের সময় ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

বাণিজ্যমন্ত্রীর ভাষ্য, “বাজার পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বর্তমানে চালের মূল্য ও সরবরাহ—উভয় ক্ষেত্রেই সন্তোষজনক অবস্থা বিরাজ করছে। তবে প্রয়োজন হলে বাজারে হস্তক্ষেপের সক্ষমতা সরকারের রয়েছে।”

বাণিজ্যমন্ত্রী বলেন, একটি সংবাদপত্রে চালের বাজারে মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতির ‘সত্যতা যাচাই’ করতে তিনি ও খাদ্য প্রতিমন্ত্রী সরেজমিনে বাজার পরিদর্শনে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন