এক্সেল বাবুর প্রশ্রয়ে ছিনতাই-চাঁদাবাজি করে আসছিল কবজিকাটা গ্রুপ

জাগো নিউজ ২৪ আদাবর প্রকাশিত: ১৭ জুন ২০২৬, ২০:১৬

রাজধানীর আদাবরে বিকাশের দোকানিকে কুপিয়ে টাকা ছিনতাই এবং থানার ওসি ও এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেফতার করেছে র‍্যাব-২।


এ ঘটনায় আরও কবজিকাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদ, রাশেদ খন্দকার, মো. লিটন, মো. তসির ও মো. তরিকুল ইসলাম।


র‍্যাব বলছে, কবজিকাটা গ্রুপের প্রধান আনোয়ার ও বর্তমান সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদের গুরু এক্সেল বাবু। তার আশ্রয়-প্রশ্রয়ে তারা ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এক্সেল বাবুর মতো পৃষ্ঠপোষকদের আটক না করা পর্যন্ত আমরা একটু অ্যাগ্রেসিভ পুলিশিং করতে চাই।


মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও মিরপুরের ৬০ ফিট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, চাপাতি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও