You have reached your daily news limit

Please log in to continue


ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের জলসীমার কাছে দেশটির পতাকাবাহী একটি ইয়টকে পথ পরিবর্তনের জন্য সতর্কতামূলক গুলি চালিয়েছে রুশ যুদ্ধজাহাজ। এ ঘটনাকে উদ্বেগজনক এবং অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (১৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে রাশিয়ার শ্যাডো ফ্লিটের জাহাজ জব্দের সঙ্গে এ ঘটনার কোনো ধরনের যোগাযোগ নেই। 

যুক্তরাজ্য ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার এক ব্রিটিশ এক দম্পতিকে বহনকারী ইয়টকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘ব্রাইট ফিউচার’ নামের ইয়টটি রাশিয়ার যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচের’ সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের পথে চলাচল করছিল। বিষয়টি রুশ যুদ্ধজাহাজের কর্মীরা লক্ষ্য করে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। এরপর তারা সতর্কতামূলক গোলাবর্ষণ করে। 

মন্ত্রণালয়ের দাবি, আইল অফ উইট থেকে ২০ নটিক্যাল মাইল দক্ষিণে ব্রিটিশ জলসীমার বাইরে এ ঘটনা ঘটেছে। এতে ইয়টকে লক্ষ্যবস্তু করা হয়নি। বরং সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন