You have reached your daily news limit

Please log in to continue


৯০ মিনিটে ক্লান্তি কমাতে যে কৌশল ব্যবহার করেন ফুটবলাররা

ফুটবল মাঠে খেলোয়াড়দের নানা ধরনের আচরণ প্রায়ই দর্শকদের নজর কাড়ে। কেউ গোল উদযাপনে অভিনব কিছু করেন, কেউ প্রতিপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তবে খেলা চলাকালে এমন একটি বিষয় প্রায়ই দেখা যায়, যা অনেকের চোখ এড়িয়ে যায়। ম্যাচের বিরতিতে বা খেলার মাঝখানে অনেক ফুটবলার বোতল থেকে পানি বা পানীয় মুখে নেন, কিছুক্ষণ কুলকুচি করেন এবং পরে তা ফেলে দেন। তারা কেন পানীয়টি গিলে ফেলেন না?

এই বিষয়টির পেছনে রয়েছে ক্রীড়া বিজ্ঞান, শারীরবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের একটি আকর্ষণীয় সম্পর্ক। ফুটবল অত্যন্ত পরিশ্রমসাধ্য একটি খেলা। পুরো ৯০ মিনিট জুড়ে খেলোয়াড়দের দৌড়াতে, স্প্রিন্ট দিতে, পাস করতে এবং প্রতিপক্ষের সঙ্গে শারীরিক লড়াই চালিয়ে যেতে হয়। ফলে ক্লান্তি আসা স্বাভাবিক।

অনেকেই মনে করেন, খেলোয়াড়রা হয়তো সাধারণ পানি মুখে নিয়ে ফেলে দেন। বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি সাধারণ পানি নয়, বরং কার্বোহাইড্রেটসমৃদ্ধ একটি বিশেষ পানীয়। এই কৌশলকে বলা হয় কার্ব রিনজিং।

কার্ব রিনজিংয়ের ক্ষেত্রে খেলোয়াড়রা গ্লুকোজ বা মাল্টোডেক্সট্রিনযুক্ত পানীয় কয়েক সেকেন্ড মুখে রাখেন। এরপর তা গিলে না ফেলে বাইরে ফেলে দেন। আশ্চর্যের বিষয় হলো, পানীয়টি শরীরে প্রবেশ না করলেও এর ইতিবাচক প্রভাব দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, মুখের ভেতরে কিছু বিশেষ রিসেপ্টর রয়েছে, যা কার্বোহাইড্রেটের উপস্থিতি শনাক্ত করতে পারে। যখন কার্বোহাইড্রেটসমৃদ্ধ পানীয় মুখে নেওয়া হয়, তখন এই রিসেপ্টরগুলো মস্তিষ্কে সংকেত পাঠায়। ফলে মস্তিষ্ক মনে করে শরীরে নতুন শক্তি আসছে। এর কারণে সাময়িকভাবে ক্লান্তির অনুভূতি কমে যায় এবং খেলোয়াড় নিজেকে আরও সতেজ ও কর্মক্ষম মনে করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন