লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪, কঠোর হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চক্তি ঘোষণার পরও লেবাননে থামছে না ইসরাইলি হামলা। দেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ইরান ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। বলেছে, দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না করলে ইসরাইলকে কঠোর জবাব দেবে ইরান।
আলজাজিরার প্রতিবেনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা চলার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ গভর্নরেটে একাধিক ইসরাইলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় বার্তাসংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) মাইফাদুন এলাকায় দুটি গাড়ি লক্ষ্য করে পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটে। একই সময়ে শৌকিন গ্রামেও আরেকটি গাড়িতে হামলা চালানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘ ও নাজুক আলোচনার পুরো সময়জুড়ে ইরানি কর্মকর্তারা বারবার বলে আসছিলেন, যে কোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরাইলি হামলা বন্ধ করতে হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ইসরায়েলের হামলা