You have reached your daily news limit

Please log in to continue


জ্বালানি সংকটেও স্পেনে বিদ্যুৎ বিল কমলো যেভাবে

ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর জেরে অনেক দেশেই বিদ্যুতের দাম যখন আকাশছোঁয়া, তখন সম্পূর্ণ উল্টো চিত্র দেখা যাচ্ছে স্পেনে। বৈশ্বিক এই সংকটের মধ্যেও দেশটির সাধারণ মানুষের বিদ্যুৎ বিল উল্টো কমেছে।

নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, গত মার্চ মাসে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর থেকে স্পেনের প্রতিটি পরিবার প্রতি মাসে গড়ে ১০ ইউরো (প্রায় ১ হাজার ৩০০ টাকা) করে বিদ্যুৎ বিল সাশ্রয় করেছে। মূলত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য বা সবুজ শক্তির দিকে ঝুঁকানোর কারণেই দেশটি এই সাফল্য পেয়েছে। ২০১৯ সালের তুলনায় স্পেনের বিদ্যুৎ বাজারে জীবাশ্ম জ্বালানির প্রভাব প্রায় ৭৫ শতাংশ কমেছে।

গ্যাসের প্রভাব কমেছে

সাধারণত বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সবচেয়ে ব্যয়বহুল উৎস। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ব্যবহার করা হলেই বিদ্যুতের দাম বেড়ে যায়। স্বাধীন জ্বালানি বিষয়ক থিংক-ট্যাংক ‘এমবার’-এর বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ সালে স্পেনের বিদ্যুতের দাম নির্ধারণে গ্যাসের প্রভাব যেখানে ছিল ৫২ শতাংশ, ২০২৬ সালের শুরুতে তা মাত্র নয় শতাংশে নেমে এসেছে। মূলত ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে বায়ু ও সৌর বিদ্যুতের উৎপাদন ৩৭ শতাংশ বৃদ্ধি পাওয়ার কারণেই এটি সম্ভব হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন