আলজেরিয়ার বিপক্ষে কেমন হবে আর্জেন্টিনার একাদশ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ২১:৪২

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মূল একাদশ একরকম চূড়ান্ত করে ফেলেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি। তবে কয়েকটি পজিশনে এখনো প্রশ্ন রেখে দিয়েছেন এই মাস্টারমাইন্ড।


আর্জেন্টিনার জন্য সবচেয়ে স্বস্তির খবর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে ঘিরে। ডান হাতের অনামিকায় চিড় নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানো এই গোলরক্ষক দলের হয়ে একটি প্রীতি ম্যাচও খেলতে পারেননি। তবে ভক্তদের জন্য খুশির খবর হলো, চোট কাটিয়ে তিনি এখন মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত এবং আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকেই মাঠে নামবেন—প্রতিবেদনে এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।

রক্ষণভাগে ক্রিস্তিয়ান রোমেরোর খেলা নিশ্চিত। চোট থেকে সেরে ওঠা এই ডিফেন্ডারকে ঘিরেই রক্ষণভাগ সাজাবেন স্কালোনি। তাঁর সঙ্গী হিসেবে লিসান্দ্রো মার্তিনেসের থাকা নিশ্চিত হলেও তিনি সেন্টার-ব্যাকে খেলবেন নাকি বামপ্রান্তে, সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। নিকোলাস তালিয়াফিকো চোটের কারণে ছিটকে যাওয়ায় স্কালোনির ভাবনায় রয়েছেন নিকোলাস ওতামেন্দি ও ফাকুন্দো মেদিনাও। অন্যদিকে ডানপ্রান্তের রক্ষণে গনসালো মন্তিয়েল কিছুটা এগিয়ে থাকলেও নাউয়েল মলিনার খেলার সম্ভাবনাও কম নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও