প্রধানমন্ত্রীর সফর ঘিরে ৪,১৮৯ কোটির চীনা অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ২০:৫৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে যাওয়ার আলোচনার মধ্যে দেশটির ঋণে ৪ হাজার ১৮৯ কোটি টাকার অর্থনৈতিক অঞ্চল করার প্রকল্পটির অনুমোদন মিলেছে কিনা, তা আলোচনায় এসেছে।


২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের ঢাকা সফরের সময় চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনে আলোচনা ও দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। তবে গত এক দশক নানা জটিলতায় ঝুলে ছিল প্রকল্প।


শেষ পর্যন্ত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদন করা হয়েছে।


এর সঙ্গে প্রধানমন্ত্রীর চীন সফরের সম্পর্ক রয়েছে? এক সাংবাদিকদের প্রশ্নে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে এর সম্পর্ক রয়েছে কিনা, সেটা ‘খোঁজা আপনার দায়িত্ব’।


তিনি বলেন, এ প্রকল্পটি ‘রুটিন’ দায়িত্ব হিসেবে যাচাইবাছাই করে তোলা হয়েছে।


বহুল আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়নের এ প্রকল্পটি এদিন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও