You have reached your daily news limit

Please log in to continue


ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা

যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা চুক্তি করেছে।  মধ্যস্থতাকারী হিসেবে রোববার (১৪ জুন) পাকিস্তান এ ঘোষণা দেওয়ার পরই ইসরাইলে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তিচুক্তি সম্পন্ন হয়েছে।’

তিনি আরও জানান, এই চুক্তিতে সব ফ্রন্টে—লেবাননসহ—সামরিক অভিযান ‘তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ’ করার বিষয় রয়েছে।

শাহবাজ শরিফ বলেন, ‘আলোচনায় তুরস্ক, কাতার ও সৌদি আরব ভূমিকা রেখেছে এবং চুক্তিটি শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হবে।’

এরপরই যুক্তরাষ্ট্র ও ইরান— উভয় দেশ চুক্তির বিষয়টি নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন চুক্তিটি ‘সম্পূর্ণ’।  

অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘিরাবাবাদি বলেন, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত স্বাক্ষর হবে।

ইসরাইলের দাবি: তারা চুক্তিতে বাধ্য নয়

ইরান ও যুক্তরাষ্ট্রের ঘোষণার পর ইসরাইলি কর্মকর্তারা জানান, তারা এই চুক্তির শর্ত মানতে বাধ্য নয়। একই সময়ে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে একাধিক হামলা চালায়।

ইসরাইলি গণমাধ্যমের  প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি ট্রাম্পকে জানিয়েছেন, ইসরাইলি এই চুক্তির দ্বারা বাধ্য নয় এবং লেবানন সংক্রান্ত কোনো শর্ত মানবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন