You have reached your daily news limit

Please log in to continue


সঙ্গীর প্রতি অতিরিক্ত বিরক্তি কি ভালোবাসার প্রকাশ

চেনা-অচেনা বহু মানুষের প্রতিই আপনার বিরক্তি জন্মাতে পারে। অচেনা মানুষ, যাঁর সঙ্গে আপনার আর দেখা হওয়ার সম্ভাবনা নেই, তাঁর প্রতি বিরক্তিটা সাময়িক; তবে চেনা মানুষের বেলায় বিষয়টা আলাদা। বিশেষত ওই মানুষটা যদি আপনার সঙ্গী হন, আর তাঁর জীবনধারার বেশ কিছু দিক আ‍পনার সঙ্গে না মেলে। ভালোবাসার সঙ্গে বিরক্তির সম্পর্কটা আদতে কী? শিশু–কিশোর ও পারিবারিক মনোরোগবিদ্যার সহকারী অধ্যাপক এবং যুক্তরাজ্যের সিনিয়র ক্লিনিক্যাল ফেলো ডা. টুম্পা ইন্দ্রানী ঘোষ-এর সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম।

ভালোবাসায় কেন বিরক্তি

একজন ব্যক্তির নানা ইতিবাচক বৈশিষ্ট্যের জন্য আপনি তাঁকে ভালোবাসতে পারেন। তবে ভালোবাসার অর্থ সব সময় শতভাগ ভালো লাগা না-ও হতে পারে। ভালো না লাগার মতো বৈশিষ্ট্যগুলো অধিকাংশ ক্ষেত্রেই আবিষ্কৃত হয় একসঙ্গে থাকতে গিয়ে।

খুবই সাধারণ আর ছোটখাটো বিষয়ে সঙ্গীর প্রতি বিরক্তি জন্মাতে পারে। ভেজা তোয়ালে বিছানায় রাখা কিংবা মশারি টাঙানোর মতো ক্ষুদ্র বিষয়ই হয়ে উঠতে পারে রোজকার বিরক্তির কারণ। ভালোবাসলে মানুষের মধ্যে প্রত্যাশাও তৈরি হয়। আপনি ধরে নেন, সঙ্গী আপনার প্রত্যাশা অনুযায়ী কোনো একটা কাজ করবেন অথবা করবেন না।

ভালোবাসা বেশি নাকি বিরক্তি

বুঝতেই পারছেন, ভালোবাসার মধ্যে বিরক্তি আসার নানান কারণ থাকে। তবে বিরক্তি মানেই যে ভালোবাসা বা নির্ভরতার প্রকাশ, ব্যাপারটা এমন না-ও হতে পারে। একজন ব্যক্তি তাঁর সঙ্গীকে যতটুকু ভালোবাসেন, তার চেয়ে অনেক বেশি বিরক্ত হতে পারেন তাঁর ওপর।

কীভাবে বোঝা যায়, সঙ্গীর প্রতি ভালোবাসা বেশি নাকি বিরক্তি? ভালোবাসা ঠিক থাকার পরও বিরক্তি জন্মালে সে ক্ষেত্রে সম্পর্কের অন্যান্য বিষয়গুলো ঠিক থাকে। পারস্পরিক সম্মান, যত্ন এবং একে অন্যকে গুরুত্ব দেওয়ার মতো ইতিবাচক বৈশিষ্ট্য থেকেই বোঝা যায়, ভালোবাসা এখনো জোরালো। এই সম্পর্কে বিরক্তি থাকলেও তা সমাধান করা সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন