ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ১০:৫৫

এখন প্রায় সবার ঘরে পাকা আম দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা হচ্ছে। এবার এই আম দিয়েই তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের একটি খাবার। আপনাদের জন্য ম্যাঙ্গো অ্যান্ড ইয়োগার্ট ব্রুসকেটার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর।


উপকরণ


পাউরুটি ৩ স্লাইস, টক দই আধা কাপ, লবণ সামান্য, গোলমরিচের গুঁড়া সামান্য, বাটার ৩ চা-চামচ, ২ থেকে ৩টি কাঁচা মরিচের কুচি, ক্যাপসিকাম কুচি ১ চা-চামচ, ২টি পাকা আম টুকরো করে কাটা, ১ টেবিল চামচ মধু।


প্রণালি


বাটারে পাউরুটির স্লাইসগুলো হালকা বাদামি করে টোস্ট করে নিন। টক দইয়ের সঙ্গে লবণ, গোলমরিচের গুঁড়া, ক্যাপসিকাম কুচি, কাঁচা মরিচের কুচি মিশিয়ে রুটির ওপরে ছড়িয়ে দিন। এর ওপরে আমের টুকরো এবং সব শেষে মধু ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও