যকৃতে চর্বি জমছে? ‘ফ্যাটি লিভার’ তাড়াতে পাতে রাখতে পারেন আঁশ সমৃদ্ধ খাবার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ২৩:২১

আজকের দিনে অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অস্বাস্থ্যকর খাদ্যভ্যাসের কারণে যে রোগগুলো সবচেয়ে বেশি দেখা দিচ্ছে, তার মধ্যে অন্যতম হল ‘ফ্যাটি লিভার’। এটি এমন একটি অবস্থা যেখানে লিভার বা যকৃতের কোষে অতিরিক্ত চর্বি জমা হয়।


সাধারণত লিভারে সামান্য চর্বি থাকা স্বাভাবিক, তবে এই চর্বির পরিমাণ যখন লিভারের মোট ওজনের ৫ থেকে ১০ শতাংশের বেশি হয়ে যায়, তখনই তাকে ‘ফ্যাটি লিভার ডিজিজ’ বলা হয়।


লিভারে অতিরিক্ত চর্বি জমলে তা ধীরে ধীরে হেপাটাইটিস, সিরোসিস বা ‘লিভার ফেইলিওর’-এর মতো মারাত্মক ঝুঁকি তৈরি করে।


ফ্যাটি লিভারের প্রকারভেদ


হেপাটাইটিস সি, থাইরয়েড ও ডায়াবেটিসের মতো বিপাকীয় ব্যাধির কারণে ফ্যাটি লিভার হতে পারে। মূলত এই রোগকে দুটি ভাগে ভাগ করা হয়:


অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এএফএলডি): অতিরিক্ত অ্যালকোহল বা মদ্যপানের কারণে এই রোগ হয়। এর প্রধান চিকিৎসা হলো অ্যালকোহল সেবন পুরোপুরি বন্ধ করা। নয়তো এটি লিভার ক্যানসারে রূপ নিতে পারে।


নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি): যারা মদ্যপান করেন না, মূলত অতিরিক্ত ক্যালোরি গ্রহণ এবং অনিয়মিত জীবনযাপনের কারণে তাদের এই রোগ হয়। এর মূল চিকিৎসা হল, জীবনযাত্রার ইতিবাচক পরিবর্তন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও