You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই করলেন ট্রাম্প, ভ্যান্স ও গালিবাফ

প্রায় চার মাসব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করেছে।

জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের বরাতে সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকদের ব্রিফিংয়ে মার্কিন কর্মকর্তারা জানান, স্মারকটিতে ইলেকট্রনিকভাবে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তারা জানান, এ বিষয়ে আগামী শুক্রবার একটি আনুষ্ঠানিক সই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে দেখবেন। এটি ইতোমধ্যে শুরু হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে।’

তিনি আরও বলেন, ‘সম্ভবত দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে না। তবে প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে বাড়বে।’

যুক্তরাষ্ট্র ও ইরান জানিয়েছে, যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্তাবলিতে তারা একমত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন