You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বকাপের ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না কেন?

পাড়ার খেলায় এটা হয়। কিছু লোক থাকেনই, যাঁরা সবকিছুতেই দেরি করেন। অনেক সময় আয়োজকদের মধ্যেও এমন কাউকে পাওয়া যায়, যারা নিজেরাই মাঠে যান সবার পরে। তারা এবার খুশি হতে পারেন। বলতে পারবেন, শুধু আমরাই দেরি করি নাকি, ফুটবল বিশ্বকাপের মতো দুনিয়ার সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টেই তো নির্ধারিত সময়ে খেলা শুরু হয় না। 

হ্যাঁ, ঠিক বলা হয়েছে। শুনলে অবাক হবেন, এবারের বিশ্বকাপের প্রথম ৮টি ম্যাচই শুরু হয়নি নির্ধারিত সময়ে। সবচেয়ে বেশি দেরি হয়েছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচে। নির্ধারিত সময়ের চেয়ে ৬ মিনিট পর শুরু হয় সেই ম্যাচ।

কাতার–সুইজারল্যান্ডের ম্যাচ শুরু হয় ৫ মিনিট পর। এই ৮ ম্যাচের মধ্যে সবচেয়ে কম দেরিতে শুরু হয়েছে অস্ট্রেলিয়া–তুরস্ক ম্যাচ, নির্ধারিত সময়ের ৪০ সেকেন্ড পর।

এক মিনিট বা দুই মিনিট দেরি হয়তো ম্যাচে তেমন একটা প্রভাব ফেলে না। কিন্তু ফিফা ও স্বাগতিক দেশগুলোর তো বিশ্বকাপ নিয়ে দীর্ঘ প্রস্তুতি থাকে। খেলোয়াড়দের টানেলে জড়ো হওয়া, মাঠে প্রবেশ এবং জাতীয় সংগীত গাওয়া থেকে শুরু করে সবকিছুর নির্দিষ্ট সময় উল্লেখ থাকে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন