অর্ধেক হলুদ–অর্ধেক লাল, এ কেমন আপেল

প্রথম আলো নিউজিল্যান্ড প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ২২:২৬

নিউজিল্যান্ডে একটি ফলের দোকানে দলে দলে লোকজন আসছেন। কোনো পণ্যের ওপর ছাড় চলছে না, দোকানে খুব বেচাবিক্রিও তেমন হচ্ছে না—কিন্তু ভিড় কমছে না। লোকজন কৌতূহলী হয়ে দোকানে রাখা একটি আপেল দেখতে আসছেন।


ফলমূল বিক্রির দোকানে আপেল থাকাই স্বাভাবিক। কিন্তু এ দোকানে যে আপেলটি দেখতে মানুষ ভিড় করছেন, সেটি কোনো সাধারণ আপেল নয়। ১০ লাখ আপেলের মধ্যে এমন একটি আপেল পাওয়ার সম্ভাবনা একেরও কম। এটি বিরল ‘কাইমেরা’ আপেল, যেটির অর্ধেক লাল এবং বাকি অর্ধেক হলুদ রঙের।


প্রায় নিখুঁতভাবে মাঝ বরাবর দুই রঙে বিভক্ত আপেলটি মে মাসের মাঝামাঝি ক্রাইস্টচার্চের মাইরেহাউ উপশহরে অবস্থিত সানশাইন কর্নার মার্কেটে আসা ‘রেড ব্রেবার্ন’ আপেলের একটি চালানের মধ্যে পাওয়া গেছে। নিউজিল্যান্ডে এটি আপেলের একটি পরিচিত জাত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও