You have reached your daily news limit

Please log in to continue


৩১ বছর পর ফেরদৌস আরার আধুনিক গানের অ্যালবাম

নজরুলসংগীতশিল্পী হিসেবে পরিচিত ফেরদৌস আরা। পাশাপাশি দীর্ঘ সংগীতজীবনে বিভিন্ন সময় অনুরোধে আধুনিক গানও গেয়েছেন তিনি। তাঁর গাওয়া কয়েকটি আধুনিক গান শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। ৩১ বছর পর নতুন আধুনিক গানের অ্যালবাম নিয়ে ফিরছেন এই শিল্পী।

আধুনিক গানের অ্যালবামে ফেরার পেছনের গল্পও জানিয়েছেন ফেরদৌস আরা। গতকাল দুপুরে তিনি বলেন, ‘১৯৭২ সালে বিটিভিতে অডিশন দিয়ে নজরুল ও আধুনিক—দুই বিভাগেই তালিকাভুক্ত হয়েছিলাম; কিন্তু আব্বা চাইতেন না আমি আধুনিক গান নিয়ে এগোই। তাই নজরুলসংগীত নিয়েই নিজেকে ব্যস্ত রেখেছিলাম। তবে বিভিন্ন সময় অনুরোধে আধুনিক গান গেয়েছি—চলচ্চিত্রে, নাটকে এবং বিটিভির বিভিন্ন অনুষ্ঠানে।

১৯৯৫ সালে একটি আধুনিক গানের অ্যালবামও করেছিলাম। ভারতের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এইচএমভি থেকে প্রকাশিত অ্যালবামটির নাম ছিল ‘মনের পাখি কথা কয়’। এরপর অনেক বছর কেটে গেছে, আর কোনো আধুনিক গানের অ্যালবাম করা হয়নি। মাসখানেক আগে “আহা কী সুন্দর ঘুড়ি” নামে একটি আধুনিক গান রেকর্ড করার সময় হঠাৎ মনে হলো, নতুন করে আধুনিক গানের একটি অ্যালবাম করা যায়। সেই ভাবনা থেকেই কাজ শুরু করি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন