You have reached your daily news limit

Please log in to continue


ধারের টাকা শোধ না করতে আনোয়ারায় মা-মেয়েকে খুন: পুলিশ

চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়ে হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করে পুলিশ বলছে, ধারের টাকা শোধ না করার উদ্দেশ্যে হলফনামার স্ট্যাম্প ছিনিয়ে নিতেই এ দুই হত্যাকাণ্ড ঘটান তাদেরই এক স্বজন।

ওই ব্যক্তি অটোরিকশা কেনার জন্য নিহতদের পরিবারের কাছ থেকে সোয়া লাখ টাকা ধার নিয়েছিলেন বলে ভাষ্য পুলিশের।

সোমবার দুপুরে নিজ জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।

শনিবার রাতে আনোয়ারা উপজেলার চেনামতি বড়ুয়া পাড়ায় খুন হন স্থানীয় সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এ ঘটনায় রোববার রাতে সুজন বড়ুয়ার চাচাত ভাই, প্রতিবেশী রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়া তেজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “ঘটনার সাথে একমাত্র তেজু নিজেই জড়িত বলে স্বীকার করেছে। তার সাথে সুজন বড়ুয়ার টাকার লেনদেন ছিল। অটোরিকশা কেনার জন্য সুজন বড়ুয়ার কাছ থেকে ১ লাখ ১৭ হাজার টাকা ধার নেয় এই শর্তে যে, প্রতি মাসে সুদসহ কিস্তি আকারে টাকা পরিশোধ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন