ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে গায়ক অলিভার ট্রিসহ ৬ জনের মৃত্যু
ব্রাজিলের রিও ডি জেনিরোর পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। রবিবার (১৪ জুন) সকালে মাঝ-আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে প্রচণ্ড সংঘর্ষের পর এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে, দুর্ঘটনার শিকার যাত্রীদের তালিকায় জনপ্রিয় মার্কিন গায়ক ও কৌতুক অভিনেতা অলিভার ট্রির নাম রয়েছে। গত ৪ জুন আর্জেন্টিনায় পারফর্ম করার পর শনিবার (১৩ জুন) তাকে ব্রাজিলের একটি স্থানীয় এলাকায় ফুটবল খেলতে দেখা গিয়েছিল। তবে লাশগুলো এখনো পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। এই দুর্ঘটনায় আরো প্রাণ হারিয়েছেন আর্জেন্টিনার ২৩ বছর বয়সী জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর গ্যাসপার প্রিম দিয়াজ, যিনি 'গ্যাসপি' নামে পরিচিত।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হেলিকপ্টার
- সংঘর্ষ
- হতাহত