You have reached your daily news limit

Please log in to continue


এক জেলায় অপরাধ, অন্য জেলায় আত্মগোপন

অপরাধ সংঘটনের পরপরই যেন মিলিয়ে যায় তাদের উপস্থিতির সব চিহ্ন। এক জেলায় অপরাধ করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে দ্রুত আশ্রয় নেন অন্য জেলা কিংবা শহরে। পরিচয় গোপন, অবস্থান পরিবর্তন আর কৌশলী চলাফেরার মাধ্যমে দীর্ঘদিন ধরেই এভাবে আত্মগোপনে থাকেন অপরাধচক্রের সদস্যরা।

সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে এমন একটি প্রবণতা দেখা যায়, যেখানে গ্রেফতার এড়াতে অপরাধীরা অপরাধের স্থান থেকে অনেক দূরে গিয়ে আত্মগোপন করছেন।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, দিন দিন উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপরাধীরা অপরাধপরবর্তী যেখানেই গাঢাকা দিক না কেন দ্রুত তাদের অবস্থান শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

গত এক বছরে বিভিন্ন অপরাধ করে ঢাকা ও আশপাশের এলাকায় আত্মগোপনে ছিলেন এমন ২৪৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাবের একটি ব্যাটালিয়ন। রাজধানী ও ঢাকার বাইরের অপরাধীদের পারস্পরিক আশ্রয়স্থল বদলালেও প্রযুক্তিনির্ভর অভিযানে তাদের আইনের আওতায় আনছে বাহিনীটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন