ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

www.ajkerpatrika.com ভারত প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৯:৩৫

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


কূটনৈতিক প্রটোকল মেনে আগাম তথ্য দেওয়া সত্ত্বেও গত রোববার (১৪ জুন) সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে প্রায় আড়াই ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে ভারতের উচ্চ মহলের হস্তক্ষেপে তাঁকে দেশে প্রবেশের ছাড়পত্র দেওয়া হলেও, রাষ্ট্রীয় মর্যাদা ও আত্মসম্মান ক্ষুণ্ন হওয়ার কারণ দেখিয়ে তিনি ভারতে প্রবেশ না করে ফিরতি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।

কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে?


কূটনৈতিক সূত্রগুলো জানায়, সোমবার (১৫ জুন) থেকে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের’ (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনব্যাপী বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের। এই সফরের বিষয়ে গত শুক্রবারই (১২ জুন) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক পত্রের (নোট ভারবাল) মাধ্যমে অবহিত করেছিল।


রোববার বিকেল ৩টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন উপদেষ্টা। কিন্তু দিল্লি বিমানবন্দরে নামার পর অভিবাসন কর্মকর্তারা তাঁকে আটকে দেন এবং প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রেখে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন।


উপদেষ্টার ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমকে জানান, প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সরকারি উপদেষ্টার সঙ্গে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা যে আচরণ করেছেন, তা অত্যন্ত অসৌজন্যমূলক এবং প্রটোকল পরিপন্থী। দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিরক্ত হয়ে উপদেষ্টা নিজেই কর্মকর্তাদের কাছ থেকে নিজের পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে দেশে ফেরার প্রস্তুতি নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও