You have reached your daily news limit

Please log in to continue


স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পারিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবারের বাজেটে জিডিপির এক শতাংশ অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে ৮০ হাজার নারী।  উপজেলা ও ইউনিয়ন পর‌্যায়ে স্বাস্থ্যসেবা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রসূতি মায়ের চিকিৎসাসেবা প্রদান করবেন। বাড়িতে কোনো প্রসূতির ডেলিভারি হবে না। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো হবে ইউনিকমানের।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য চারটি হেলিকপ্টার ক্রয় করা হবে। উপজেলা থেকে জটিল ও গুরুতর রোগীদের জেলা সদর বা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার জন্য এই হেলিকপ্টার ব্যবহার করা হবে।

রোববার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া ) হাসপাতালসহ ১০ জেলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী এসব কথা বলেন।

এদিকে নারায়ণগঞ্জ ১শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ  হাসপাতালের সার্বিক পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরা থাকার কারণে জেলা সিভিল সার্জনের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আগামী তিন দিনের মধ্যে রান্নাঘরের অপরিচ্ছন্ন সরঞ্জামাদি পরিষ্কার করে তাকে (মন্ত্রী) অবহিত করার নির্দেশ দেন তিনি। অন্যথায় সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন