পুকুরপারে এক তরুণ ছবি তুলছে। বন্ধুর হাতে স্মার্টফোন।
নির্দেশনা আসছে-‘ঘাড় সোজা কেন, একটু বাঁকা করো।’ ঘাড় বাঁকা হতেই ক্যামেরার ক্লিক। শহরের কোনো এক ঝলমলে রেস্টুরেন্টে দুই বান্ধবী খাবার টেবিলে বসা। ধোঁয়া ওঠা সুস্বাদু খাবার সামনে রেখেই শুরু হয়েছে অন্য এক মহাসমারোহ।
খাওয়া শুরুর চেয়েও তখন জরুরি ক্যামেরাবন্দি হওয়ার নিখুঁত প্রস্তুতি। একজন ঠোঁট বাঁকাচ্ছেন, অন্যজন অদ্ভুত সব অঙ্গভঙ্গিতে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টায় মত্ত।
দৃশ্যগুলো আমাদের চেনা। এই শহরের প্রতিটি কোণে, প্রতিদিন এমন হাজারো ফ্রেম তৈরি হচ্ছে।