নিজের নামে ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনি রায়
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১১:২৪
স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর নিজের নামে ছড়ানো একটি গুজব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার সম্পর্কে ছড়ানো সবচেয়ে বড় গুজবটি হলো তিনি নাকি ‘সমকামী’।
২০২২ সালে বিয়ে করার পর এই জুটি ২০২৬ সালের মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
ইউটিউবে মনিকা শর্মার একটি চ্যাট শো-তে মৌনিকে জিজ্ঞেস করা হয়েছিল, নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজব কোনটি? তিনি সরাসরি উত্তর দেন, ‘ওহ, যে আমি সমকামী।’ সুরজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার কয়েক সপ্তাহ পরই তিনি এই মন্তব্য করলেন।