পতাকা বৈঠকে হয়নি সমাধান, দুই দিন ধরে শূন্যরেখায় শিশুসহ ১২ জন

ঢাকা পোষ্ট দৌলতপুর (কুষ্টিয়া) প্রকাশিত: ১৩ জুন ২০২৬, ১৭:২৯

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে বিএসএফ কর্তৃক ১২ জনকে পুশইনের ঘটনায় বিজিবি-বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে পতাকা বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 


শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯টায় দৌলতপুরের বিলগাথুয়া ১৫০/৩ এস সাব পিলার সংলগ্ন এলাকায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। ২০ মিনিট ধরে চলা বৈঠকটি সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।


বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক নুরুল হুদার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল ও বিএসএফের পক্ষে রাণীনগর ক্যাম্পের এসি সুনীল কুমার যাদবের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।


বিজিবি একটি সূত্র জানায়, আনুষ্ঠানিক এ বৈঠকে বিএসএফ কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের অভিযোগ অস্বীকার করে শূন্যরেখায় অবস্থানরত ১২ জনকে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় বিজিবি প্রতিবাদ জানালে বিএসএফ বিষয়টি সময় চেয়ে তদন্ত করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাতে চায়। ফলে আপাতত ওই ১২ জনকে শূন্যরেখায় অবস্থান করতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও