You have reached your daily news limit

Please log in to continue


'আমি এতটা যোগ্য নই', সম্মাননা পেয়ে সৈয়দ আব্দুল হাদী

'আমরা যেন আমাদের ভারে দেশটাকে ভারাক্রান্ত না করে ফেলি। সবাই যেন দেশটাকে ভালোবাসি'- বিশেষ সম্মাননায় সিক্ত হয়ে এমন কথা বলেছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী।

শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার বিশেষ সম্মাননা জানানো হয়েছে একুশে পদক পাওয়া এই সংগীতশিল্পীকে।

সম্মাননা গ্রহণ করে নিজের মনের কথা তুলে ধরেন হাদী। 'কালজয়ী কণ্ঠ: শ্রদ্ধা ও ভালোবাসায় সৈয়দ আব্দুল হাদী' শিরোনামের এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন