You have reached your daily news limit

Please log in to continue


বিশেষ সম্মাননা দেওয়া হবে প্রয়াত কারিনাকে

হাসি মুখের মানুষ ছিলেন কারিনা কায়সার। হাস্যরসের কথা বলে অন্যদের মুখেও ফোটাতেন হাসি। হঠাৎ অসুস্থ হলেন, কিন্তু সুস্থ হয়ে আর ফিরলেন না। ১৬ মে চলে গেলেন না ফেরার দেশে। তার এ অকাল প্রয়াণে অবাক-স্তব্ধ হয়েছিল শোবিজের মানুষেরা।

এবার প্রয়াত এ তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রীকে বিশেষ সম্মাননায় ভূষিত করবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘চরকি কার্নিভাল’। এতে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তি পাওয়া কনটেন্টগুলো থেকে সেরাদের পুরস্কৃত করা হবে।

এরই মধ্যে সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের (২০২৪) মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে ’৩৬-২৪-৩৬’ ওয়েব ছবির জন্য বেস্ট অ্যাক্টরের (ফিমেল) মনোনয়ন পেয়েছিলেন কারিনা। তবে তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে তাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন